দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

মাদারীপুরে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম সহনশীল রাখতে শিক্ষার্থীদের সঙ্গে বাজার মনিটরিং করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ সময় দুই দোকানদারকে ৩ হাজার টাকা সচেতনমূলক জরিমানা করা হয়েছে। শুক্রবার (১৬ আগস্ট) দপুরে মাদারীপুর সদর উপজেলার চরমগুরিয়া বাজারের কাঁচা তরকারির দোকান, মুদি দোকান, মাছ-মাংসের দোকান ও মিষ্টি দোকানে মনিটরিং করা হয়।
এ সময় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সচেতনতা মূলক লিফলেট ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যে বিতরণ করা হয়। ব্যবসায়ীদের দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিরোধে ও প্রতিটি পণ্যের মূল্য তালিকা দোকানে সাটিয়ে রাখার জন্য বলা হয়। এদিকে পণ্যের দামের তালিকা না থাকায় চরমুগরিয়া বাজারের ভাই ভাই স্টোরকে ২ হাজার ও রব স্টোরকে ১ হাজার টাকা সচেতনমূলক জরিমানা করা হয়েছে। শিক্ষার্থীদের সঙ্গে বাজার মনিটরিং-এ যুক্ত হয় তারুণ্যের শপথ সমাজ কল্যানণ যুব সংঘ নামে একটি সংগঠন। এ সময় নিত্যপণ্যের লাগামহীন দামরোধে নিয়মিত সরকারের বিভিন্ন দপ্তরের সাথে কাজ করে যাবার কথা জানান সংগঠনের সদস্যরা।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মাদারীপুরের সহকারী পরিচালক জান্নাতুল ফেরদৌস জানান, চরমগুরিয়া বাজারে শিক্ষার্থী ও তারুণ্যের শপথ সমাজ কল্যান যুব সংঘের সদস্যদের সঙ্গে নিয়ে বাজার মনিটরিং করা হয়। এ সময় ব্যবসায়ীদের দ্রব্যমূল্য সহনশীল রাখতে ও মূল্য তালিকা ঝুলিয়ে রাখতে সতর্কতা করা হয়। শিক্ষার্থীদের নিয়ে এমন অভিযান নিয়মিত চলবে বলেও জানান তিনি।
এফএইচ