দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ঝিনাইদহের শৈলকুপায় রানা (২০) নামে এক যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। বুধবার দুপুরে উপজেলার ধলহরাচন্দ্র ইউনিয়নের কাশিনাথপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত রানা ওই গ্রামের সাইফুল ইসলামের ছেলে ও স্থানীয় আদিল উদ্দিন ডিগ্রি কলেজের ছাত্র। এ সময় আহত হয়েছেন অন্তত ৪ জন।
স্থানীয়রা জানায়, গত সংসদ নির্বাচনের পর থেকেই বর্তমান এমপি নায়েব আলী জোয়ার্দারের সমর্থক ও আওয়ামী লীগ নেতা মোস্তাক শিকদারের সঙ্গে ধলহরাচন্দ্র ইউনিয়নের চেয়ারম্যান মতিয়ার রহমান বিশ্বাসের আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলে আসছিল। সংসদ নির্বাচনের পরেই মোস্তাক শিকদার এলাকার নিয়ন্ত্রণ নিতে মরিয়া হয়ে ওঠে। এরই ধারাবাহিকতায় সোমবার (২২ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও ধলহরাচন্দ্র ইউনিয়নের চেয়ারম্যান মতিয়ার রহমান বিশ্বাসকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে মোস্তাক শিকদারের অনুসারীরা। এর একদিন পরেই বুধবার (২৪ এপ্রিল) দুপুরে মোস্তাক সমর্থিত রানা নামে এক যুবককে প্রতিপক্ষরা কুপিয়ে মারাত্বকভাবে জখম করে। পরে তাকে উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেলে রেফার করলে পথিমধ্যে মৃত্যু হয়।
এদিকে পৃথক দুটি ঘটনায় উভয়পক্ষের অন্তত ৫০/৬০টি বাড়ি-ঘর ভাঙচুর করা হয়েছে। এছাড়াও দুই গ্রুপের অন্তত ১০ জন আহত হয়েছেন।
ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মো. ইমরান জাকারিয়া বলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও ধলহরাচন্দ্র ইউনিয়নের চেয়ারম্যান মতিয়ার রহমানের ওপর হামলার জের ধরে তার অনুসারী আকরাম ও আবুল মেম্বারের নেতৃত্বে এই হামলা ও হত্যা ঘটনা সংঘটিত হয়েছে। এলাকায় গত সোমবার রাত থেকে পুলিশ মোতায়ন থাকলেও হামলাকারীরা পুলিশের অবস্থান এর উল্টোদিকের গ্রামে সন্ত্রাসী কর্মকাণ্ড চালায়। এই ঘটনায় পুলিশ ২ জনকে আটক করেছে এবং এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে।
আরএ