দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

কোটা বাতিল আন্দোলনের নামে বঙ্গবন্ধু, প্রধানমন্ত্রীকে নিয়ে কটুক্তি এবং বীর মুক্তিযোদ্ধাদের অবমাননা করার করার ষড়যন্ত্রের বিরুদ্ধে প্রতিবাদে ভোলায় মানববন্ধন ও শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৭ জুলাই) দুপুরে জেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড এবং জেলা মুক্তিযোদ্ধা সংসদ এ সমাবেশের আয়োজন করে।
এতে জেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুল কাদের মজনু, জেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার শফিকুল ইসলাম, আওয়ামী লীগ নেতা শফিকুল ইসলাম, ভোলা প্রেসক্লাস সম্পাদক অমিতাব অপু, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের আহবায়ক হাসিব রহমান প্রমুখ।
সভায় বক্তারা বলেন, কোটা আন্দোলনের নাম দেশবিরোধী ষড়যন্ত্র করছে একটি চক্র। স্বাধীন দেশে এমন ষড়যন্ত্র মেন নেয়া যায় না, এদের প্রতিহত করতে হবে।
এমএ