দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

রাঙামাটিতে কোটা সংস্কারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা বাধার মুখে পণ্ড হয়ে যায়। বুধবার (১৭ জুলাই) সকালে রাঙামাটি শহরের কালিন্দীপুর এলাকা থেকে শিক্ষার্থীরা মিছিল বের করতে চাইলে ছাত্রলীগ ও পুলিশের বাধার মুখে পড়ে।
আন্দোলনকারীরা জেলা প্রশাসকের প্রধান ফটকে কর্মসূচি পালন করতে চাইলেও বাধার মুখে ফিরে যায়। এসময় অর্ধশত ছাত্রলীগের নেতাকর্মী সড়কে অবস্থান নেয়। এছাড়া বনরুপায় এলাকায় সকাল থেকে ছাত্রলীগের নেতাকর্মীদের অবস্থান নিতে দেখা গেছে।
এসময় জেলা ছাত্রলীগের সভাপতি মো. রনি হোসেন, সহ-সভাপতি দীপংকর দেসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
রাঙামাটি কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী জানান, জনদুর্ভোগ কমাতে ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বভাবিক রাখতে শিক্ষার্থীদের বুঝিয়ে ফিরিয়ে দেওয়া হয়েছে।
আরএ