দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

উপকূলীয় জেলা ভোলায় মৃদু শৈত্যপ্রবাহ শুরু হয়েছে। রোববার (১৫ ডিসেম্বর) সকাল থেকে এ শৈত্যপ্রবাহ শুরু হয়।
আবহাওয়া অফিস জানিয়েছে, সকাল ৬টায় দিনের সর্বনিম্ন তাপমাত্রা ১২.৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। অন্যদিকে বাতাসের আর্দ্রতা ছিল ৯৯ শতাংশ।
সকাল থেকে ঘনকুয়াশার চাঁদকে ঢাকা পড়েছে জনপথ। কুয়াশার সাথে জড়েছে ফোটা ফোটা শিশিরভেজা বৃষ্টি। কুয়াশার ঘনত্বের কারণে চারপাশ মোড়ানো বুয়াশার চাঁদর।
এদিকে তীব্র শীতে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। এতে বিপাকে পড়েছেন শ্রমজীবী মানুষ। চারপাশ কুয়াশায় ঢাকা পড়ায় সড়কগুলোতে হেডলাইট জ্বালিয়ে চলছে যানবাহন। বিঘ্ন হচ্ছে নৌ-যান চলাচল।
ভোলা আবহাওয়া অফিসের সিনিয়র পর্যবেক্ষক মাহাবুবুর রহমান জানান, আগামী ২০ ডিসেম্বর থেকে শৈত্যপ্রবাহ বাড়ছে, সেই সাথে ঘন কুয়াশার তীব্রতা বাড়ার সম্ভাবনা রয়েছে।
ভোলার জেলা প্রশাসক মো. আজাদ জাহান জানিয়েছেন, বরাদ্দ পেলে খুব দ্রুতই উপকূলের ছিন্নমূল মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হবে।
আরএ