দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনারের ছোট মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিন ও ঝিনাইদহের কালীগঞ্জ পৌরসভার মেয়র আশরাফুল আলমকে হত্যার হুমকি দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৬ জুলাই) বেলা তিনটার দিকে এক ফেসবুক পোস্টে এ তথ্য জানিয়েছেন ডরিন।
নিজের ভ্যারিফায়েড ফেসবুক অ্যাকাউন্ট থেকে ডরিন জানান, সামাজিক মাধ্যম ইমোতে টেক্সট ম্যাসেজের মাধ্যমে এই হত্যার হুমকি দেওয়া হয়েছে। সঙ্গে একটি আগ্নেয়াস্ত্রের ছবিও দেওয়া হয়েছে।
তিনি লেখেন, আজ ইমোতে ঝিনাইদহের কালীগঞ্জের মেয়র আশরাফুল আলমকে হত্যার হুমকি দিয়েছে, সেই সঙ্গে আমাকেও। ওই ম্যাসেজে লেখা ছিল, ‘কিরে আশরাফুল ভালো হলি না, আনারের মতো কি ডরিনের লাশতো কিমা কিমা করতে চাস। তুইও ভালো হয়ে যা, আর ডরিনকেও ভালো হয়ে যেতে ক, না হইলে দুজনের লাশ কিমা কিমা করে ফেলামু, বাদ যাবে না কিন্তু।
ডরিন বলেন, এমন বার্তা দিয়ে তারা কী বোঝাতে চাচ্ছে? আমার বাবা হত্যার বিচার ও জড়িতদের ফাঁসি চাই। কোনো আসামি যেন বাংলার মাটি থেকে জামিন বা বের না হতে পারে। তাদের যেনো বিচার হয়!
প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে তিনি হত্যার হুমকিদাতাকে অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানান।
ডরিন আরও বলেন, জেলা ও উপজেলাসহ যেখানে গোটা বিশ্বের মানুষ এই হত্যার ঘটনা শুনেছে। আসামিরা জেলহাজতে রয়েছে। দুই দেশে তদন্ত চলছে। আমি সহ আমার পরিবার ডিএনএ টেস্ট করতে কলকাতা যাবো। এমন সময় হুমকি দিয়ে তারা আমাদের কী বোঝাতে চায়? আমাদের হারানোর কিছু নেই।
এ বিষয়ে কালীগঞ্জ থানার ওসি আবু আজিফ বলেন, হুমকির ঘটনা ভুক্তভোগীদের মুখে শুনেছি। এ ঘটনায় তারা একটি লিখিত অভিযোগ দেওয়ার প্রস্তুতি নিচ্ছে। খুব দ্রুতই হুমকিদাতাদের শনাক্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
এফএইচ