• লাইভ টিভি
  • জাতীয় নির্বাচন ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
শুক্রবার, ১৫ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
শুক্রবার, ১৫ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • রংপুর
  • গাইবান্ধা

গাইবান্ধায় নদ-নদীর পানি কমলেও বেড়েছে দুর্ভোগ

এস এম ময়নুল হুদা, গাইবান্ধা
  ১৬ জুলাই ২০২৪, ১৭:৫৪

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবিঃ দেশ টিভি
ছবিঃ দেশ টিভি

গাইবান্ধায় গত ৭২ ঘন্টায় সকল নদ-নদীর পানি কমতে শুরু করেছে। গাইবান্ধা ঘাঘট, বক্ষ্মপুত্র ও যমুনা, করতোয়া ও তিস্তাসহ সকল নদীর পানি কমতে থাকায় তাদের নিজ ভিটেমাটিতে ফিরতে শুরু করেছে তাঁরা। এদিকে অনেকের বাড়ি ঘর চলাচলে রাস্তা থেকে পানি নামেনি। বিশুদ্ধ পানি ও গো খাদ্যের দুর্ভোগ বেড়েছে।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

গাইবান্ধার চারটি উপজেলার চঞ্চল ও নিম্নাঞ্চল এখনো পানির নিচে তলিয়ে আছে। এখনো মানুষের কষ্ট কমছে না। গাইবান্ধা সদর, সুন্দরগজ্ঞ, ফুলছড়ি ও সাঘাটা উপজেলার ২০ টি ইউনিয়নের প্রায় ২৫ হাজার পরিবার এখনো পানিবন্দি হয়ে রয়েছে।

সদর উপজেলার মোল্লারচর, কামারজানী, ঘাঘোয়া, গিদারী,ফুলছড়ি উপজেলার এরান্ডাবাড়ি,ফজলুপুর,কঞ্চিপাড়া, উড়িয়া, ও সুন্দরগজ্ঞ উপজেলার কাপাসিয়া, তারাপুর, বেলকা, হরিপুর ইউনিয়সহ এসব এলাকায় রাস্তা - ঘাট, ঘরবাড়ি থেকে পানি কিছুটা কমলেও এসব এলাকার ফসিল জমি গুলো পানির নিচে তলিয়ে আছে।

খাদ্য ও বিশুদ্ধ পানি সংকটে আছেন তারা। ফসল উৎপাদন নিয়ে চরম বিপাকে পড়েছেন। সরকারি-বেসরকারিভাবে এই অঞ্চলের মানুষের জন্য সুদবিহীন লোনের ব্যবস্থা করলে দূর্যোগের ঘনঘটা কাটিয়ে উঠতে পারবে বলে জানান ভুক্তভোগীরা।

দীর্ঘদিন পানি মধ্যে থাকায় এসব এলাকার মানুষ নানান রকম রোগ-ব্যাধিতে ভুগছেন। জ্বর, সর্দি, কাশি,পেটের অসুখ ও হাত পায়ে পানিবাহিত রোগসহ ঘা দেখা দিয়েছে।

মঙ্গলবার (১৬ জুলাই) দুপুর ১২ টায় গাইবান্ধা পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তথ্যানুযায়ী, গত ২৪ ঘন্টায় ব্রহ্মপুত্র নদীর পানি ৫ সেমি হ্রাস পেয়ে বিপৎসীমার ১৩ সেমি নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। ঘাঘট নদীর পানি ১১ সেমি হ্রাস পেয়ে বিপৎসীমার ৬৪ সেমি নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। করতোয়া নদীর পানি ১ সেমি হ্রাস পেয়ে বিপৎসীমার ১০৩ সেমি নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

এদিকে, তিস্তা নদীর পানি ২ সেমি বৃদ্ধি পেয়ে বিপৎসীমার ৪১ সেমি নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

পানি কমলেও ব্রহ্মপুত্র নদবেষ্টিত সদরের কামারজানি, ঘাগোয়া, ফুলছড়ির ফজলুপুর, এরেন্ডাবাড়ি প্লাবিত এলাকার পানি এখনো পুরোপুরি নামেনি। এতে হতাশ আর দু:চিন্তায় পড়েছে বন্যা কবলিতরা। পানিবন্দি এসব এলাকার মানুষজন শিশু-বৃদ্ধ ও গবাদিপশু নিয়ে বিপাকে পড়েছেন। প্রকট আকার ধারণ করেছে গো-খাদ্যসহ বিশুদ্ধ পানি ও স্যানিটেশন ব্যবস্থা।

দ্বিতীয় দফায় বন্যায় জেলায় পানিতে নিমজ্জিত রয়েছে আউশ ধান, পাট, ভূট্টা, বীজতলা ও শাকসবজিসহ ৬ হাজার ৪৩৬ হেক্টর কৃষি জমির ফসল। গত দুই সপ্তাহেরও বেশি সময় বন্যায় নিমজ্জিত থাকায় ক্ষতি হয়েছে রোপা আমন, পাট, তিল, কালাই, বাদাম, ভূট্টাসহ অন্যান্য শাকসবজিরও। ক্ষতি হয়েছে মৎসখাতেও। সব মিলিয়ে জেলার অর্থনীতিতে ঘাটতি ১০০ কোটি টাকারও বেশি।

আরও পড়ুন

নরসিংদীতে কোটা বিরোধী আন্দোলনকারীদের মহাসড়ক অবরোধ, যান চলাচল বন্ধ

চট্টগ্রামে আন্দোলনকারীদের সঙ্গে ছাত্রলীগের সংঘর্ষে নিহত ২

পানি ওঠায় ১৪৮টি প্রাথমিক বিদ্যালয় এবং ৭টি মাধ্যমিক বিদ্যালয় ও ৩টি দাখিল মাদ্রাসাসহ মোট ১৫৮টি শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদান বন্ধ ঘোষণা করেছে প্রাথমিক ও জেলা শিক্ষা বিভাগ।

এ ব্যপারে গাইবান্ধা পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৌশলী হাফিজুল হক মুঠোফোনে দেশ টিভিকে জানান, গাইবান্ধার সব কয়টি নদ-নদীর পানি কমতে শুরু করেছে। তবে আশা করা যায় দুই-তিনের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হবে।

এমএ

  • বন্যা
  • গাইবান্ধা
এ সম্পর্কিত আরও খবর
গাইবান্ধায় বিএনপি নেতার বিরুদ্ধে জমি দখল ও চাঁদাবাজির অভিযোগ  
গাইবান্ধায় বিএনপি নেতার বিরুদ্ধে জমি দখল ও চাঁদাবাজির অভিযোগ  
প্রিপেইড মিটার স্থাপনের সিদ্ধান্তের প্রতিবাদে মানববন্ধন
প্রিপেইড মিটার স্থাপনের সিদ্ধান্তের প্রতিবাদে মানববন্ধন
গাইবান্ধায় ইউপি সদস্যের বাড়িতে আগুন
গাইবান্ধায় ইউপি সদস্যের বাড়িতে আগুন
গাইবান্ধায় বন্যাদুর্গতদের জন্য আশ্রয়কেন্দ্রের উদ্বোধন
গাইবান্ধায় বন্যাদুর্গতদের জন্য আশ্রয়কেন্দ্রের উদ্বোধন
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।