দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

মানিকগঞ্জের শিবালয় উপজেলায় প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত ছাত্রলীগ নেতা রাকিব মোল্লা ওরফে ডিএল রাকিব (২৭) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। সোমবার (১৫ জুলাই) দুপুর ১২টার দিকে ঢাকার একটি হাসপাতালে তার মৃত্যু হয়।
নিহত রাকিব দশচিড়া গ্রামের সাইদুর রহমান লাভলুর ছেলে। তিনি উপজেলার উলাইল ইউনিয়নের ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন।
জানা গেছে, গত ৭ জুলাই পূর্ব শত্রুতার জেরে রাকিব মারাত্মক আহত হন। উপজেলার দশচিড়া খেলার মাঠের নিকট রাকিবসহ অপর তিন বন্ধুর ওপর হামলা চালায় হামলাকারীরা। এসময় রাকিবের সঙ্গীরা পালিয়ে যেতে সক্ষম হলেও ধারালো অস্ত্রের আঘাতে রাকিব গুরুতর আহত হয়। পরে মুমূর্ষু অবস্থায় স্থানীয়রা তাকে ঢাকা পঙ্গু হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসাধীন থাকার পর সোমবার ঢাকা মেডিকেলে রাকিব মারা যান।
শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউফ সরকার জানান, এ বিষয়ে এখনও কোনো অভিযোগ হয়নি। হামলা এবং মৃত্যুর ঘটনায় অভিযোগ হলে আসামিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
আরএ