দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতাল থেকে পাবনা জেলার এক চরমপন্থী নেতার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (১৩ জুলাই) সন্ধ্যায় গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে তার মরদেহ উদ্ধার করা হয় বলে জানায় পুলিশ।
নিহত ওই চরমপন্থী নেতার নাম সহিদ মোল্লা। সে পাবনা জেলার আমিনপুর থানার বড় দুর্গাপুর গ্রামের মো. কানাই মোল্লার ছেলে।
স্থানীয়দের বরাত দিয়ে গোয়ালন্দ ঘাট থানার ওসি প্রাণ বন্ধু বিশ্বাস বলেন, বিকেলে গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নের রমজান মাতুব্বর পাড়া এলাকার একটি মেহগনি বাগানে তাকে মারপিট করা হয়। এরপর কয়েকজন মিলে বিকেল পৌনে ৫টার সময় তাকে গোয়ালন্দ হাসপাতালে রেখে পালিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
ওসি প্রাণ বন্ধু বিশ্বাস আরও বলেন, পুলিশ মরদেহে উদ্ধার করেছে। ঘটনায় জড়িতদের আটকের চেষ্টা চলছে। নিহত সহিদ মোল্লা একজন চরমপন্থী নেতা ছিলেন। তার বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় একাধীক মামলা আছে।
কে