দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

খাগড়াছড়ি পৌরসভা ২০২৪-২০২৫ অর্থ বছরের বাজেট ঘোষণা করেছে। সোমবার(৮ জুলাই) খাগড়াছড়ি পৌরসভা হলরুমে বাজেট ঘোষণা করেন পৌর মেয়র নির্মলেন্দু চৌধুরী।
২০২৪-২৫ অর্থ বছরে ১শ ১৯ কোটি ৪৫ লক্ষ ২৭হাজার ৬১৫ টাকা বাজেট ঘোষণা করা হয়। রাজস্ব খাতে সরকারি অনুদান, সরকারি ও প্রকল্প অনুদান, প্রারম্ভিক স্থিতি থেকে বাজেটের আয় ধরা হয়েছে। এছাড়া বেতন ও যানবাহন, টেলিফোন, দুর্যোগ ব্যবস্থাপনা, অনুদান, প্রকল্প ব্যয়, মূলধন বাবদসহ অন্যান্য খাতে ব্যয় ধরা হয়েছে ১শ ৭ কোটি ৩২ লাখ ৫৯ হাজার ৬শ টাকা। বাজেটে সমাপনী স্থিতি রাখা হয়েছে ১২কোটি ১২লাখ ৬৮ হাজার ৭টাকা।
এসময় খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ সদস্য কল্যান মিত্র বড়ুয়া, খাগড়াছড়ি পৌরসভার সচিব পারভিন আক্তার খন্দকার, খাগড়াছড়ি প্রেস ক্লাবের সভাপতি চৌধুরী আতাউর রহমান প্রমুখ।
এমএ