দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

‘কোটা বৈষম্য নিপাত যাক, চাকরিতে মেধাবীরা সুযোগ পাক’ এ প্রতিপাদ্যে নোয়াখালীতে কোটা বৈষম্যের বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ করেছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।
সোমবার (৮ জুলাই) বেলা ১১টার দিকে নোয়াখালী প্রেসক্লাবের সামনে অবস্থান নিয়ে প্রথমে মানববন্ধন ও পরে বিক্ষোভ মিছিল করে আন্দোলনকারী।
মানববন্ধনে বিভিন্ন প্রতিবাদ সম্বলিত পেস্টুনসহ কোটা বিরোধী স্লোগান দিতে থাকে আন্দোলনকারীরা। এ সময় তারা ২০১৮ সালের পরিপত্র পুনর্বহালের দাবি জানান। মানববন্ধন শেষে প্রেসক্লাবের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।
শিক্ষার্থীরা জানান, প্রতিবন্ধি অনগ্রসর জাতিসত্তাসহ বঞ্চিত শ্রেণির জন্য যৌক্তিক কোটা নিশ্চিত করা এবং বৈষম্যমূলক মুক্তিযোদ্ধা কোটা বাতিল করা হোক। তাদের দাবি মেনে না নিলে সারাদেশের মতো আজ থেকে নোয়াখালীতে তাদের আন্দোলন চালিয়ে যাওয়ার কথাও জানান আন্দোলনকারীরা।
আরএ