দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ীতে প্রতিপক্ষের গুলিতে পাঁচগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুমন হালদার নিহত হয়েছেন।
রোববার (৭ জুলাই) দুপুর ১টার দিকে ইউনিয়নের পাঁচগাঁও আলহাজ্ব ওয়াহেদ আলী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে গুলিবর্ষণের এই ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীর ও পুলিশ জানায়, সোমবার সকাল ১০টা থেকে পাঁচগাও ওয়াহেদ আলী উচ্চ বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির নির্বাচন চলছিল। এতে নিহত ইউপি চেয়ারম্যান সুমন ৯ ভোট পেয়ে বিজয়ী সভাপতি প্রার্থী দেওয়ান মনিরুজ্জামানেরব পক্ষে অবস্থান নেয়। এর ফলে অপর প্রার্থী মিলনের সমর্থক নূর মোহাম্মদ ক্ষিপ্ত হয়ে দুপুর ১টার দিকে বিদ্যালয়ের মাঠে নিহত ইউপি চেয়ারম্যান সুমনের সঙ্গে ধস্তাধস্তি করে মাঠে ফেলে দিয়ে প্রকাশ্য বুকে গুলি করে দ্রুত বিদ্যালয় মাঠ থেকে চলে যায়।
পরে সুমনকে উদ্ধার করে দ্রুত টঙ্গীবাড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়। সেখান থেকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষ। ঢাকা নেওয়ার পথে দুপুর ২টার দিকে তার মৃত্যু হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন মুন্সীগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ আসলাম খান। তিনি জানান, বিদ্যালয় ম্যানেজিং কমিটির নির্বাচন নিয়ে দ্বন্দের জের ধরে প্রকাশ্য ইউপি চেয়ারম্যানকে গুলি করে হত্যা করা হয়। এ ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ। তবে তাদের পরিচয় নিশ্চিত করেননি পুলিশ সুপার। মরদেহ ময়নাতদন্তের জন্য মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে বলে জানান তিনি।
আরএ