দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বাগেরহাটের শরণখোলায় ইজিবাইকের ধাক্কায় মো. সুলতান খান (৭০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।
রোববার (৭ জুলাই) সকাল ১০টায় উপজেলার সদরের বাংলাবাজার সড়কের কেজি স্কুলের সামনে ইজবাইকের ধাক্কায় পড়ে যায় তিনি। পরে স্থানীয়রা হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত মো. সুলতান খান পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার মৃত আসমান খানের ছেলে। শরণখোলা উপজেলার উত্তর কদমতলা গ্রামে নিজ ভাগ্নে ফারুক হাওলাদারের বাড়িতে বেড়াতে আসছিলেন এই বৃদ্ধ।
শরণখোলা থানার উপ-পরিদর্শক (এসআই) আমির হোসেন বলেন, নিহতের পরিবারকে খবর দেওয়া হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
আরএ