দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ঝিনাইদহের কালীগঞ্জে আলমগীর হোসেন (৩৫) নামে এক কৃষকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (৬ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে কালীগঞ্জের শাহপুর গ্রামের মাঠ থেকে এ মরদেহ উদ্ধার করা হয়।
নিহত আলমগীর হোসেন ওই গ্রামের আনু হোসেনের ছেলে।
স্থানীয়রা জানায়, বিকেলে গরুর জন্য মাঠে ঘাস কাটতে গিয়েছিল আলমগীর। সন্ধ্যা পেরিয়ে গেলেও বাড়িতে না ফেরায় রাতে পরিবারের লোকজন তাকে খুঁজতে যায়। এক পর্যায়ে মাঠের মধ্যে আলমগীরের গলাকাটা মরদেহ পড়ে থাকতে দেখেন তারা। পরে পুলিশকে খবর দেওয়া হয়। এরপর পুলিশ এসে ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার করে।
কালীগঞ্জ থানার ওসি আবু আজিফ জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে এক কৃষকের মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে কি কারণে তাকে হত্যা করা হয়েছে তা এখনও জানা যায়নি।
আরএ