দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নারায়ণগঞ্জের বন্দরের চাঞ্চল্যকর মনু হত্যা মামলার দুই জন আসামী গ্রেফতার করেছে পুলিশ। নিহত মনুকে পিটিয়ে হত্যার সময় এই আসামির ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়।
বুধবার (৩ জুলাই) দুপুরে নারায়ণগঞ্জের পুলিশ সুপার কার্যলয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আমির খসরু। তিনি উল্লেখ করেন, মঙ্গলবার রাতে বন্দর উপজেলার নয়াবাড়ী এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, ফরহাদ প্রধান ( ২৫) ও ফয়সাল প্রধান (২৮)। তারা বন্দরের মুরাদপুর এলাকার সিদ্দিক প্রধানের ছেলে ও সম্পর্কে দুইভাই।
পুলিশ জানায়, পূর্ব শত্রুতার জেরে গত ৭ জুন বন্দর উপজেলার মুরাদপুর এলাকায় নিজ বাড়িতে মনিরুজ্জামান ওরফে মনুকে নৃশংসভাবে হত্যা করা হয়। সেসময় তাকে পিটিয়ে হত্যার ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এই ঘটনায় নিহতের স্ত্রী সাবিনা বেগম বাদী হয়ে ১৫ জনের নাম উল্লেখ হত্যা মামলা দায়ের করেন। মনু হত্যাকাণ্ডে সরাসরি অংশ নেয়া মামলার দুই আসামিকে মঙ্গলবার রাতে বন্দর উপজেলার নয়াবাড়ী এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ (প্রশাসন) আমীর খসরু জানান, মনুকে নৃশংসভাবে পিটিয়ে হত্যার প্রকাশিত একটি ভিডিও দেখে গ্রেফতারকৃত আসামীদের সনাক্ত করা হয়। ঘটনার পর থেকে তারা পালিয়েছিলো। এ মামলায় আরও এক আসামিকে ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেফতারের অভিযান রয়েছে বলে জানায় জেলা পুলিশের এই কর্মকর্তা।
এমএ