দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

কুমিল্লার চৌদ্দগ্রামে নিয়ন্ত্রণ হারিয়ে দ্রুতগামী কাভার্ডভ্যান উল্টে খাদে পড়ে চালক মো. মেহেদী হাসান নিহত হয়েছেন।
বুধবার (২ জুলাই) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নোয়াবাজার এলাকায় এ ঘটনা ঘটে। নিহত কাভার্ডভ্যানের চালক নড়াইল জেলার শুলটিয়া গ্রামের ইলিয়াছ শেখ এর ছেলে।
চৌদ্দগ্রাম ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের ইনচার্জ মেহেদী হাসান সুজন জানান, মহাসড়কের চৌদ্দগ্রামের নোয়াবাজার এলাকায় সকাল সাড়ে আটটায় ঢাকামুখী দ্রুতগামী কাভার্ডভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে সড়কের পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই কাভার্ডভ্যানের চালক মেহেদী হাসান নিহত হন।
পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ ও দুর্ঘটনা কবলিত গাড়িটি উদ্ধার করে।
মিয়াবাজার হাইওয়ে থানার উপ-পরিদর্শক মোঃ ফারুক বলেন, ‘লাশটি উদ্ধার করা হয়েছে। আইনী প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে’।
এমএ