দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বাগেরহাটের রামপালে বজ্রপাতে ইকলাস শেখ (৫০) নামে দিনমজুরের মৃত্যু হয়েছে। রোববার (৩০ জুন) দুপুরে উপজেলার সুন্দরপুর মাঠে একটি মৎস্য ঘেরে কাজ করার সময় বজ্রপাতে তার মৃত্যু হয়।
নিহত ইকলাস শেখ রামপাল উপজেলার বাইনতলা ইউনিয়নের শোলাকুড় গ্রামের হাসেম শেখের ছেলে। তার দুই ছেলে ও দুই মেয়ে রয়েছে।
রামপাল উপজেলার বাইনতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফকির আব্দুল্লাহ বলেন, সুদর্শন সরকার নামে এক মৎস্য ঘেরে কাজ করছিলেন ইকলাস শেখ। দুপুরের দিকে বজ্রপাত হলে ঘটনাস্থলেই মারা যায়। সোমবার সকালে তার দাফন হবে।
আরএ