দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

গাইবান্ধার গোবিন্দগঞ্জে চতুর্থ শ্রেণির ছাত্রীকে বাদাম কিনে দেওয়ার কথা বলে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগ প্রমাণিত হওয়ায় ধর্ষক আলিম মিয়াকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে ধর্ষিতার ক্ষতিপূরণ বাবদ ৫০ হাজার টাকা দেওয়ার নির্দেশ দিয়েছেন।
বৃহস্পতিবার (২৭ জুন) বিকেলে গাইবান্ধার নারী ও শিশু ট্রাইব্যুনাল-২ এর বিচারক আব্দুর রহমান এ রায় ঘোষণা করেন।
মামলার এজাহারে বলা হয়, গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার নাকাই ইউনিয়নে চতুর্থ শ্রেণির এক ছাত্রীকে বাদাম কিনে দেওয়ার লোভ দেখিয়ে নির্জন স্থানে নিয়ে ধর্ষণ করেন আলিম মিয়া। মেয়েটির চিৎকারে লোকজন এগিয়ে এলে ধর্ষক পালিয়ে যায়।
এ ব্যাপারে গোবিন্দগঞ্জ থানায় ধর্ষক আলিম মিয়ার বিরুদ্ধে মামলা দায়ের করা হলে গাইবান্ধার নারী ও শিশু ট্রাইব্যুনালের বিচারক আব্দুর রহমান এ রায় ঘোষণা করেন।
আরএ