দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নওগাঁয় নিরাপদ অভিবাসন ও দক্ষতা উন্নয়ন শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৭ জুন) বেলা ১১টায় সরকারি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) হলরুমে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
সেমিনারে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ ওহিদুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক সাজেদুল ইসলাম, বগুড়া অফিসের সহকারী পরিচালক আতিকুর রহমান ও এনজিও কর্মীরাসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা।
এসময় বক্তারা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র থেকে প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা অর্জনের পর বিদেশে যাওয়ার পরামর্শ দেন।
আরএ