দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

খুলনায় দুর্বৃত্তদের গুলিতে সাবেক ইউপি সদস্য আরিফ হোসেন (৪০) নিহত হয়েছেন। সোমবার (২৪ জুন) দিবাগত রাত পৌঁনে ১২টার দিকে নগরীর ফুলবাড়ী গেট এলাকার কুয়েট-তেলিগাতি সড়কের কুয়েট পকেট গেটের সামনে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
নিহত আরিফ দিঘলিয়া উপজেলার যোগিপোল ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য ও স্থানীয় যুবলীগ নেতা। তিনি কুয়েট গেট এলাকার আমির হোসেনের ছেলে।
স্থানীয়রা জানায়, রাত পৌঁনে ১২টার দিকে যোগিপোল ইউনিয়নের সাবেক মেম্বার আরিফ তার বাড়ির সামনে দাঁড়িয়েছিলেন। এ সময় দুর্বৃত্তরা একটি কালো রংয়ের মোটরসাইকেলে হেলমেট পরে এসে আরিফের মাথার বাম কানের পাশে, বুকের বাম পাশে ও বাম বোগলের নিচে এলোপাথাড়ি গুলি করে দ্রুত মোটরসাইকেল চালিয়ে পালিয়ে যায়।
পরে স্থানীয় লোকজন ও আত্মীয়স্বজন তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত আরিফ হোসেন নগরীর ৩৩ নম্বর ওয়ার্ড যুবলীগের যুগ্ম আহ্বায়ক ছিলেন বলে জানা গেছে।
খুলনা মেট্রোপলিটন পুলিশের ডেপুটি কমিশনার (নর্থ) মোল্লা জাহাঙ্গীর হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে কাউকে আটক করা সম্ভব হয়নি। এছাড়া কী কারণে হত্যাকাণ্ড ঘটেছে তার খোঁজখবর নিয়ে দেখা হচ্ছে।
আরএ