দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বাড়ির সীমানা নিয়ে বিরোধের জের ধরে সাইম (১০) নামে এক শিশুর জিহবা কেটে দেওয়ার অভিযোগ উঠেছে প্রতিবেশীর বিরুদ্ধে। বর্তমানে শিশুটি জিহ্বা ও ঠোঁটে ৮/১০টি সেলাই নিয়ে জেনারেল হাসপাতালের সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন। গত শুক্রবার ওই ইউনিয়নের রসুলপুর গ্রামে এ ঘটনা ঘটে।
সে নাটঘর ইউনিয়নের রসুলপুর গ্রামের মালেক মিয়ার ছেলে।
আহত শিশুর পরিবার জানায়, সাইমের বাবা মালেক মিয়ার সাথে প্রতিবেশী কাউসার মিয়ার জায়গার সীমানা নিয়ে বিরোধ চলে আসছে। শুক্রবার সকালে কাউসার বিরোধপূর্ণ জায়গার সীমানা খুঁটি তুলে আরেক জায়গায় বসিয়ে দেয়। সাইম ঘটনাটি দেখে তার পরিবারকে জানায়। এতে কাউসার শিশু সাইমের উপর ক্ষুব্ধ হয়ে লোকজন নিয়ে হামলা করে। একপর্যায়ে তার মুখে ছুরি ঢুকিয়ে দিলে তার জিহ্বা ও ঠোঁট আংশিক কেটে। পরে স্থানীয়রা তাকে আহতাবস্থায় জেলা সদর হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় দায়ীদের দৃষ্টান্তমূলক বিচার দাবী করেন তারা।
ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের তত্বাবধায়ক রতন কুমার ঢালী জানান, শিশুটির জিহ্বা ও ঠোঁটে আঘাতপ্রাপ্ত হওয়ায় তাকে হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা দেয়া হচ্ছে। বর্তমানে তার অবস্থা উন্নতির দিকে।
নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুব আলম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লিখিত অভিযোগ হাতে পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
এমএ