দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

"নিজের এবং সমাজের জন্য যোগব্যায়াম " প্রতিপাদ্যকে সামনে রেখে খাগড়াছড়িতে দুই দিনব্যাপি আন্তর্জাতিক যোগব্যায়াম/ইয়োগ দিবস উদযাপিত হয়েছে। খাগড়াছড়ি ইয়োগা সেন্টারের বর্ণিল আয়োজনে দিবসটি পালন করা হয়েছে।
শনিবার (২২জুন) সকালে খাগড়াছড়ি সদরস্থ জিরোমাইল থেকে প্রায় তিন কিলোমিটার পায়ে হেঁটে আলুটিলা পর্যটন কেন্দ্রে গিয়ে শেষ হয়। পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভার পরপরেই বিভিন্ন ধরনের যোগব্যায়ম প্রদর্শন, প্র্যাকটিক্যাল ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এ অনুষ্ঠানে খাগড়াছড়ি ইয়োগা সেন্টারের প্রতিষ্ঠাতা ও সোনালী ব্যাংক খাগড়াছড়ি শাখার উপ-মহাব্যবস্থাপক সমর কান্তি ত্রিপুরা, বাংলাদেশ ব্যাংক চট্টগ্রাম অঞ্চলে প্রাক্তন উপ-মহাব্যবস্থাপক দীনময় রোয়াজা, ডাক্তার রাজর্ষী চাকমা, খাগড়াছড়ি ইয়োগা সেন্টারের পরিচালক সাগরিকা ত্রিপুরা, প্রশিক্ষক অর্পন বিকাশ ত্রিপুরাসহ ইয়োগা প্রশিক্ষণার্থীরা অংশ নেন।
এমএ