দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ঝালকাঠির নলছিটিতে একটি যাত্রীবাহী সিএনজিকে ট্যাংকলরির ধাক্কায় শাহরিয়ার নামে (৪) এক শিশু নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও ৫ জন।
বুধবার (১৯ জুন) দুপুরে বরিশাল-ঝালকাঠি আঞ্চলিক মহাসড়কের মগড় ইউনিয়নের রায়াপুর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত শিশু শাহরিয়ার বরগুনার বামনা উপজেলার চালিতাবুনিয়া এলাকার মজিবর রহমানের ছেলে। আহতরা হলেন- শিশুর বাবা মজিবুর রহমান, মা, বোন, দাদি এবং সিএনজিচালক মো. ইউসুফ।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, দুপুরে একই পরিবারের ৫ সদস্য সিএনজিতে বরিশাল যাচ্ছিলেন। এসময় সিএনজিটি একটি অটোরিকশাকে ওভারটেক করতে গেলে বিপরীত দিক থেকে আসা একটি ট্যাংকলরির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজিটি রাস্তার পাশে খাদে পড়ে যায়। স্থানীয়রা সিএনজিতে থাকা ৬ জনকে উদ্ধার করে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে শিশু শাহরিয়াকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নলছিটি থানার এসআই শহিদুল আলম বলেন, আহতরা বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। দুর্ঘটনা কবলিত ট্যাংকলরি ও দুমড়ে-মুচরে যাওয়া সিএনজি পুলিশ হেফাজতে আছে।
আরএ