দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

তৃণমূল উন্নয়ন সংস্থার বাস্তবায়নে সুইজারল্যান্ডের সহায়তায় পার্বত্য চট্টগ্রাম মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল এমপি এর সাথে আস্থা প্রকল্পের জেলা নাগরিক প্লাটফর্ম ও উপজেলা ইয়ুথ গ্রুপ সদস্যদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৯ জুন) দুপুরে খাগড়াছড়ি জেলা সদরস্থ কদমতলী জেলা পরিষদ চেয়ারম্যানের বাংলোর কনফারেন্স হলে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন আস্থা প্রকল্পের নাগরিক প্লাটর্ফম এর সভাপতি সাধন কুমার চাকমা।
এ সভায় যুব সমাজের অনলাইন ডিভাইসের আসক্তি, কিশোর গ্যাং, মাদক, চীনে নারী পাচার, শিক্ষিত ও অর্ধশিক্ষিত যুবকদের বাল্যবিবাহ, ইভটিজিং, সুষ্ঠু সংস্কৃতি চর্চা ও বেকার সমস্যাসহ নানান বিষয়ে প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি সদর উপজেলা চেয়ারম্যান দিদারুল আলম, জেলা পরিষদের সদস্য শতরুপা চাকমা, জেলা পরিষদের সদস্য হিরন জয় ত্রিপুরা, সদর উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান কল্যাণী ত্রিপুরা প্রমূখ।
এছাড়াও জাবারাং কল্যাণ সমিতির নির্বাহী পরিচালক মথুরা বিকাশ ত্রিপুরাসহ জেলা নাগরিক প্লাটফর্ম ও উপজেলা ইয়ুথ গ্রুপের সদস্যরা উপস্থিত ছিলেন।
এমএ