দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

পবিত্র হজ পালন করতে গিয়ে সৌদি আরবের মক্কায় ঝালকাঠির নলছিটি উপজেলার বাবুল শরিফ (৬০) নামে এক ব্যবসায়ী মৃত্যুবরণ করেছেন। মঙ্গলবার (১৮ জুন) বিকেলে তার মৃত্যু হয়।
নিহত বাবুল শরিফ উপজেলার দপদপিয়া ইউনিয়নের জুরকাঠি এলাকার মৃত আব্দুল বারেক শরীফের ছেলে। তিনি বরিশাল সুগন্ধা হোটেলের মালিক।
এ বিষয়টি নিশ্চিত করেছেন নিহত বাবুল শরিফের ছোট ভাই কবির শরিফ।
তিনি জানান, গত ১১ জুন পবিত্র হজ পালনের উদ্দেশে বাংলাদেশ ত্যাগ করেন তিনি। মঙ্গলবার সকালে অসুস্থ হয়ে পরেন বাবুল। সেখান থেকে হাসপাতালে নিয়ে গেলে বিকেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তার মরদেহ সৌদি আরবে দাফন করা হবে।
আরএ