দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

খাগড়াছড়ির দীঘিনালায় সড়ক দুর্ঘটনায় রাজীব শেখ (২৫) নামে এক পর্যটক নিহত হয়েছে। মঙ্গলবার (১৮ জুন) সন্ধ্যায় সাজেক থেকে মোটরসাইকেল করে বন্ধুদের সাথে ফেরার পথে দীঘিনালার মাইনী ব্রীজ এলাকায় এই ঘটনা ঘটে। রাজীব চট্টগ্রাম জোরালগঞ্জ এলাকার শাহ আলম শেখেরর ছেলে।
রাজীব সাজেক ঘুরে অন্য বন্ধুদের সাথে মোটরসাইকেল করে ফিরছিলেন। পথে দীঘিনালার মাইনী ব্রীজে পার হওয়ার সময় দুর্ঘটনার শিকার হন। তাকে তাৎক্ষণিক উদ্ধার করে দীঘিনালা স্বাস্থ্য কমপ্লেক্স হয়ে খাগড়াছড়ি সদর হাসপাতালে আনা হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
দীঘিনালা থানার ওসি নুরুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এমএ