• লাইভ টিভি
  • জাতীয় নির্বাচন ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
শুক্রবার, ১৫ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
শুক্রবার, ১৫ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • ঢাকা
  • নারায়ণগঞ্জ
  • নারায়ণগঞ্জ সদর
ঢাকা চট্টগ্রাম-সিলেট মহাসড়ক

ঈদ যাত্রায় চিরায়িত ভিড়, বাড়িত ভাড়া, জরিমান

বিল্লাল হোসাইন, নারায়ণগঞ্জ
  ১৫ জুন ২০২৪, ১৩:৫১

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সাইনবোর্ড এলাকা / ছবি: দেশ টিভি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সাইনবোর্ড এলাকা / ছবি: দেশ টিভি

ঈদ যাত্রায় ঢাকা-চট্টগ্রাম ও সিলেট মহাসড়কের নারায়ণগঞ্জের অংশে যাত্রী ও যানবাহনের চাপ থাকলেও কোথাও যানজট নেই। দুটি মহাসড়কে স্বাভাবিক গতীতে যানচলাচল করছে। শনিবার (১৫ জুন) সকাল থেকে মহাসড়কের বাস কাউন্টারগুলোতে যাত্রীদের উপচে পড়া ভিড় ছিলো। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তা কিছুটা কমে এসেছে। যাত্রীদের হয়রানি রোধে নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে পাঁচটি বাস কাউন্টারকে ১৫ হাজার টাকা জরিমানা করেছে।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

দুটি মহাসড়ক হয়ে এ বছর দক্ষিণ-উত্তর পূর্ব অঞ্চলের প্রায় কোটি রাজধানী ছেড়েছে বলে জানিয়েছে পুলিশ। পাশাপাশি ঈদের পরও যাত্রীরা যাতে নির্বিঘ্নে ফিরে আসতে পারে সেজন্য যানবাহনগুলোর গতি স্বাভাবিক রাখতে বিভিন্ন মোড়ে মোড়ে কাজ করবে হাইওয়ে পুলিশের সদস্যরা।

মহাসড়কের নারায়ণগঞ্জের অংশ ঘুরে দেখা যায়, ঢাকা-চট্টগ্রাম পথের নারায়ণগঞ্জের ৩০ কিলোমিটারের মধ্যে শিমরাইল, মদনপুর, মোগরাপাড়াসহ মেঘনা পর্যন্ত যানজট এড়াতে ইউর্টান, ইউলোবসহ আলাদা লেন নির্মাণ করায় পূর্বে যেখানে যানজট হতো এবার তা নেই। তবে, মেঘনা টোল প্লাজায় আজও যানবাহনের বাড়তি চাপ দেখা গেছে।

এছাড়া ঢাকা-সিলেট মহাসড়কের কাঁচপুর থেকে আড়াইহাজারের পুরিন্দাবাজার পর্যন্ত প্রায় ২১ কিলোমিটার এলাকার মধ্যে বিভিন্ন পয়েন্টে স্ট্যান্ড ও চার লেন উন্নতিকরণ প্রকল্পের কাজের জন্য যাত্রামুড়া, বরাব, রূপসী, তারাব ও বরপা এলাকা ধীর গতিতে যান চলাচল করছে। এ সড়কটিতে শুক্রবার রাতে প্রায় ১২ কিলোমিটার এলাকায় জুড়ে যানজট ছিলো।

তাছাড়া ঢাকা-মদনপুর বাইপাস (এশিয়ান হাইওয়ে) সড়কের নয়াপুর, বসতল, ভুলতা ও ডেমরা স্টাফ কোয়ার্টার থেকে রূপগঞ্জের তারাব বিশ্বরোড পর্যন্ত যানবাহন চাপ রয়েছে।

গত কয়েক দিনের তুলনায় আজ সড়ক ও মহাসড়কের বাস কাউন্টারগুলোতে যাত্রীদের ভীর থাকলেও কোথাও যানজট নেই বলে জানিয়েছে হাইওয়ে পুলিশের শিমরাইল পুলিশ ক্যাম্পের পরিদর্শক শরফুদ্দিন আহাম্মদ। তিনি বলেন, দুটি মহাসড়কে হয়ে যাত্রীবাহী দুর পাল্লার যানবাহনগুলোর গতি স্বাভাবিক রাখতে বিভিন্ন মোড়ে-মোড়ে কাজ করবে হাইওয়ে পুলিশের সদস্যরা। বিভিন্ন পোশাক কারখানাগুলো ছুটি হওয়ার রাস্তায় মানুষের ঢল নেমেছে৷ যাত্রীরা যাতে নির্বিঘ্নে রাজধানী ছাড়তে পারে সেজন্য যান চলাচল স্বাভাবিক রাখতে কাজ করে যাচ্ছে পুলিশ।

তবে আজও নিধারিত সময়ে বাস না আসা ও বাড়তি ভাড়ায় বিপাকে পড়ছেন যাত্রীরা। ভোগান্তিকে পড়া যাত্রী হাসান মাহমুদ বলেন, এদিকের রাস্তা ফাঁকা তবে ঢাকা থেকে বাসগুলো ছেড়ে আসতে অনেক সময় লাগছে। ফলে নয়টার বাস ১১টা পর্যন্ত এসে পৌছায়নি। বাস যখনি আসুক পরিবার নিয়ে ঈদ করতে নোয়াখালীর বাড়িতে যেতে হবে।

সিলেট পথের যাত্রী সাবিনা আক্তার বলেন, গতকাল কারখানা ছুটি দিয়েছে, আজ বাড়ি যাচ্ছি কিন্তু টিকেটের দাম বেশি। স্বাভাবিক সময়ের চেয়ে ১৫০ টাকা বেশি নিয়েছেন।

কিশোরগঞ্জের যাত্রী ময়না বেগম বলেন, নিয়মিত ভাড়া দুইশত থেকে আড়াইশত টাকা অথচ আজ নিয়েছে চারশত টাকা। অভিযোগ করে কি হবে, ভাড়া তো বেশি নিবেই। প্রতি ঈদেই তারা ভাড়া বেশি নেই।

এদিকে যাত্রীদের হয়রানি বন্ধ ও বাড়তি ভাড়া আদায়কারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করছে নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত৷ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সাইনবোর্ডে অবস্থিত দুরপাল্লার বাস কাউন্টার এলাকায় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারি কমিশনার আহসানুল আলম বলেন, ঘরমুখী যাত্রীরা যাতে ভোগান্তি শিকার না হন, সেজন্য জেলা প্রশাসকের নির্দেশে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে। আজকে সাইনবোর্ড এলাকা যাত্রীদের সাথে কথা বলে ভোগান্তির বিষয়ে খোঁজ-খবর নেয়া হয়েছে।

তিনি বলেন, বিভিন্ন যাত্রীদের কাছ থেকে বাড়তি ভাড়ার বিষয়ে অভিযোগ এসেছে। যেখানে বাড়তি ভাড়া নেয়া হয়েছে সেখানে জরিমানা করা হয়েছে। এছাড়া সে বাস কাউন্টারে ভাড়া তালিকা ছিলো না তাদের বিরুদ্ধেও আইনী ব্যবস্থা নেয়া হয়েছে। দুপুর পযর্ন্ত পাঁচ বাস কাউন্টারকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। এ অভিযান চলমান থাকবে বলে জানান তিনি।

আরও পড়ুন

ঈদ যাত্রায় স্বস্তি দৌলতদিয়ায়-পাটুরিয়া নৌরুটে

এদিকে গত ২৪ ঘন্টায় ঢাকা চট্টগ্রাম সড়কের নারায়ণগঞ্জের অংশ দিয়ে রেকর্ড সংখ্যক গাড়ি পারাপার হয়েছে। সড়কটি হযে ৬৩ হাজার পাঁচশত ৫০টি যান মেঘনা টোলপ্লাজার পার করে পূর্ব দক্ষিণ অঞ্চলের দিকে গেছে বলে জানিয়েছে সড়ক জনপদে বিভাগের নারায়ণগঞ্জের নির্বাহী প্রকৌশলী শাহাসা ফৈরদোস।

তিনি জানান, বিগত ঈদ গুলোতে সর্বোচ্চ ৫৫ থেকে ৬০ হাজার গাড়ি ঢাকা চট্টগ্রাম মহাসড়ক পারি দিলেও এবার সব রেকর্ড ছাড়িয়েছে। তবুও এ সড়কের কোথাও যানজট নেই। কারণ ঈদের আগেই সড়ক জনপদ বিভাগ সব রকম প্রস্তুতি রেখেছে।

এমএ

  • সাইনবোর্ড
  • নারায়ণগঞ্জ
  • ঈদ যাত্রা
  • যানবাহনের চাপ
এ সম্পর্কিত আরও খবর
ফতুল্লায় ডাইং কারখানার বয়লারে অগ্নিকাণ্ড
ফতুল্লায় ডাইং কারখানার বয়লারে অগ্নিকাণ্ড
বুয়েট ছাত্রের মৃত্যুর ঘটনায় তিন আসামি ২ দিনের রিমান্ডে
বুয়েট ছাত্রের মৃত্যুর ঘটনায় তিন আসামি ২ দিনের রিমান্ডে
বুয়েট শিক্ষার্থীদের চাপা দেওয়া গাড়ির ২ জনের ডোপ টেস্ট পজেটিভ  
বুয়েট শিক্ষার্থীদের চাপা দেওয়া গাড়ির ২ জনের ডোপ টেস্ট পজেটিভ  
সোনারগাঁওয়ে বিদেশি পিস্তল ও গুলিসহ গ্রেপ্তার ২
সোনারগাঁওয়ে বিদেশি পিস্তল ও গুলিসহ গ্রেপ্তার ২
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।