দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার সদর দক্ষিণে ট্রাক ও কাভার্ডভ্যানের সংঘর্ষে চালক ও তার সহযোগী নিহত হয়েছে। এসময় আরও ২ জন গুরুতর আহত হয়েছে। তবে নিহতদের পরিচয় এখনো পাওয়া যায়নি।
শনিবার (১৫ জুন) সকাল ৮টায় মহাসড়কের সুয়াগাজী বাজার এলাকায় এ দূর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন সদর দক্ষিণ ফায়ার সার্ভিসের কর্মকর্তা মীর মোহাম্মদ মারুফ।
স্থানীয়দের বরাতে তিনি বলেন, চট্টগ্রামমুখী একটি লিচুবাহী ট্রাক দাঁড়িয়ে থাকা আরেকটি কাভার্ডভ্যানকে জোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ট্রাকের ড্রাইভার এবং সহযোগী মারা যায়। এসময় কাভার্ডভ্যানে থাকা ২ জন গুরুতর আহত হয়।
তিনি আরও বলেন, আমরা লাশ উদ্ধার করে হাইওয়ে পুলিশের নিকট হস্তান্তর করেছি। আহতদের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছি।
এফএইচ