দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ধারণ ক্ষমতার অতিরিক্ত যাত্রী বহনের দায়ে ভোলা-ঢাকা রুটের ২টি লঞ্চ ও ইজারাদের ৫০ হাজার টাকাসহ মোট ৭০ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত।শুক্রবার (১৪ জুন) দুপুরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট রহমত উল্যাহ এ জরিমানা করেন।
জরিমানা আদায়কৃত লঞ্চগুলো হলো দোয়েল পাখি-১ ও ১০।
এছাড়া অতিরিক্ত টোল আদায়ের অভিযোগে ইলিশা তালতলি ঘাটের ইজারাদের সরয়ারদির ৫০ হাজার টাকা জরিমানা হয়েছে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট রহমত উল্যাহ বলেন, ঈদে যাত্রীদের দুর্ভোগ লাঘব এবং নিরাপদ ঈদযাত্রা নিশ্চিত করতে এ অভিযান চলছে, যা অব্যাহত রয়েছে।
উল্লেখ্য, কর্মস্থলে থাকা ৩ লাখের অধিক যাত্রী প্রিয়জনদের সঙ্গে ঈদ উদযাপনে ভোলায় আসেন। কিন্তু প্রয়োজনের তুলনায় কম সংখ্যক লঞ্চ থাকায় বাধ্য হয়ে অতিরিক্ত যাত্রী হয়ে ফিরছেন মানুষ।
এফএইচ