দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

মুন্সিগঞ্জে পারিবারিক কলহের জেরে গভীর রাতে পুত্রবধূ ও শ্বাশুড়ির ধস্তাধস্তি। এক পর্যায়ে ঘরের বেড়া ভেঙ্গে দুজনেই পড়েন ঘরের নিচের পুকুরে। পুকুর থেকে পুত্রবধূ জীবিত উদ্ধার হলেও মৃত্যু হয় শ্বাশুড়ির। এই মর্মান্তিক ঘটনা ঘটেছে জেলার লৌহজং উপজেলার বৌলতলী ইউনিয়নের সুরপাড়া গ্রামে।
বুধবার (১২ জুন) রাতের খাবার শেষ করে সাড়ে ১০ টার দিকে পুত্রবধূ লিমা আক্তার ও শ্বাশুড়ি হোসনে আরা বেগম একই বসতঘরে ঘুমাতে যান। গভীর রাতে পারিবারিক কলহের জেরে তর্কবিতর্কের এক পর্যায়ে পুত্রবধূ ও শ্বাশুড়ি ধস্তাধস্তি শুরু হয়। ধস্তাধস্তিতে টিনের ঘরের বেড়া ভেঙ্গে পুত্রবধূ ও শ্বাশুড়ি দুজনেই পুকুরে পড়ে যায়। পরে চিৎকার ও ধস্তাধস্তির শব্দে আশেপাশের মানুষ এগিয়ে এসে পুত্রবধূকে জীবিত উদ্ধার করলেও নিখোঁজ থাকেন শ্বাশুড়ি হোসনে আরা।
পরে খবর পেয়ে লৌহজং ফায়ার সার্ভিসের কর্মীরা ভোরে ঘটনাস্থল থেকে হোসনে আরা বেগমের মরদেহ উদ্ধার করে। নিহত হোসনে আরা ওই গ্রামের মোহাম্মদ বাবুল শেখের স্ত্রী।
নিহতের মেয়ে অভিযোগ করেন লিমা আক্তারের স্বামী আরিফ শেখ দীর্ঘ বছর যাবত দুবাই প্রবাসী। সেই সুযোগে লিমা আক্তার পরকীয়া প্রেমে জড়িয়ে পড়েন। অবৈধ প্রেমে বাঁধা দেওয়ায় পুত্রবধূ লিমা শ্বাশুড়ি হোসনে আরা বেগমকে পানিতে ফেলে হত্যা করেছে।
এ বিষয়ে লৌহজং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দকার ঈমাম হোসেন জানান, পারিবারিক কলহের জেরে পুত্রবধূ ও শ্বাশুড়ির ঝগড়া ও ধস্তাধস্তি করে বেড়া ভেঙ্গে পুকুরে পড়ে যায়। সেখানে শ্বাশুড়ির মৃত্যু হয়। এ ঘটনায় তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানান তিনি।
এ ঘটনায় অভিযুক্ত পুত্রবধূ লিমা আক্তারকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।
এম