দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নারায়ণগঞ্জের রূপগঞ্জে জমির বিরোধকে কেন্দ্র করে মানবকন্ঠ পত্রিকার সাংবাদিক রাশেদুল ইসলামসহ কয়েকজনের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি করেছে এলাকায়বাসী ও স্থানীয় সাংবাদিকরা। বৃহস্পতিবার (১৩ জুন) রূপগঞ্জে প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধন কর্মসূচিতে আহতরা বলেন, গত বৃহস্পতিবার বিকেলে সাংবাদিক রাশেদুল ইসলাম রাশেদের জমি পরিমাপ করার সময় ওই এলাকার জাকির ও আফজাল তাদের লোকজন নিয়ে হামলা করে। এসময় সেখানে থাকা সাংবাদিকসহ পাঁচজন জনকে মারধর করা হয়। গত কয়েকদিন আহতরা হাসপাতালে ভর্তি ছিলেন। এর মধ্যে রূপগঞ্জ থানায় মামলা করতে গেলেও মামলা নেয়নি পুলিশ।
মানবকণ্ঠের পূর্বাচল প্রতিনিধি রাশেদুল ইসলাম বলেন, আমার ক্রয়কৃত ১৩ শতাংশ জমি পরিমাপ করতে গেলে তারা ওপর হামলা চালিয়েছে। এ সময় একজনকে তারা কুপিয়ে আহত করেছে। এছাড়া আরও চারজন জন আহত হয়েছে। তারা জোর করে আমার জমি দখল করে নিতে চাইছে।
তিনি বলেন, জমি নিয়ে বিক্রেতা ও হামলাকারীদের মধ্যে বিরোধ থাকতেই পারে কিন্তু আমি জমি কিনে পরিমাপ যাওয়ায় তারা হামলা করেছে। মানববন্ধনে হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রশাসনে কাছে দাবি জানানো হয়।
এম