দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

মুন্সিগঞ্জের ধলেশ্বরী নদীতে মারধর করে জোরপূর্বক গরুর ট্রলার মিরকাদিম পৌরসভা কার্যালয় সংলগ্ন বড় মাঠের হাটে নিয়ে যাওয়ার চেষ্টাকালে ৪ জনকে আটক করেছে নৌপুলিশ।
বৃহস্পতিবার(১৩ জুন) দুপুর দেড়টার দিকে সদর উপজেলার মিরকাদিম নদী বন্দর সংলগ্ন ধলেশ্বরী নদী থেকে তাদের আটক করা হয়। এ সময় তাদের ব্যবহৃত ট্রলার ও লাঠিসোটা জব্দ করা হয় বলে জানিয়েছে পুলিশ।
আটককৃতরা হলেন মোহাম্মদ শুভ (২৬), আলিফ (২২), আকমল হোসেন (৪৫), মোহাম্মদ করিম (৩৬)। তাদের সবার বাড়ি মিরকাদিম পৌরসভার বিভিন্ন এলাকায় বলে জানা গেছে।
এ বিষয়ে মুক্তারপুর নৌপুলিশ ফাড়ির ইনচার্জ সাজ্জাদ করিম খান জানান, হাটে গরু সরবরাহ নিরাপত্তার জন্য মুন্সীগঞ্জে নৌপথে পুলিশের তদারকি চলছিলো। দুপুরে অর্ধশত গরু নিয়ে ধলেশ্বরী নদী দিয়ে যাওয়ার সময় একটি ট্রলার আটকে জোর পূর্বক নিয়ে যাওয়ার চেষ্টার খবর পেয়ে মিরকাদিম সংলগ্ন নদীতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় ওই ঘটনায় জড়িত ৪ জনকে আটক করা হয়। জব্দ করা হয় ট্রলার সহ লাঠিসোঁটা।
তিনি আরো জানান, আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।
এম