দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

গাইবান্ধা শহরের গানাস মার্কেটের সামনে বুধবার (১৩ জুন) দুপুরে নির্দোষ ফরিদুল ইসলামকে হত্যা মামলা থেকে অব্যাহতি চেয়ে এলাকাবাসীর উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়। গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার শালমারা ইউনিয়নের আগউলিপুর গ্রামের এমরান আকন্দ হত্যা মামলার আসামি ফরিদুল ইসলামকে নির্দোষ দাবি করে হয়রানি করার প্রতিবাদে মামলা থেকে অব্যহতি প্রদানের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধন কর্মসূচিতে ফরিদুলের মেয়ে নিশাত তাসনিম দাবি করেন, তার পিতা একজন সাধারণ কৃষক। ইমরানের পিতা আবদুল লতিফ আকন্দের সহিত আমাদের পরিবারের দীর্ঘদিন যাবত জমিজমা সংক্রান্ত বিরোধ চলে আসছিল। সেই বিরোধের সুত্র ধরিয়া আমার পিতা ফরিদুল ইসলামকে ষড়যন্ত্রমূলকভাবে আসামি করা হয়েছে।
মানববন্ধনে এলাকাবাসীরা বলেন, অবিলম্বে সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীকে খুঁজে বের করে আইনের আওতায় আনতে তদন্তকারী কর্মকর্তাসহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট জোর দাবি জানান।
গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জ ইউনিয়নের মোনার মোড়ে গত ১২ মে ফার্নিচার দোকানে ঢুকে দিন-দুপুরে প্রকাশ্যে ইমরান আকন্দকে কে বা কারা অতর্কিতভাবে আক্রমণ করে ধারালো অস্ত্রের কোপসহ গুরুতর আঘাত করে। পরে এলাকাবাসী তাকে উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ইমরান আকন্দকে মৃত ঘোষণা করেন।
এম