দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির রুটিন কার্যক্রমের অংশ হিসেবে জীবননগর সীমান্তে সতর্কতামূলক মাইকিং করা হয়েছে। মঙ্গলবার (১১ জুন) দুপুরে বিজিবির মহেশপুর-৫৮ ব্যাটালিয়নের অধিন বেনীপুর বিওপি, গয়েশপুর বিওপি, ধোপাখালী ও রাজাপুর বিওপি এবং উথলী বিশেষ ক্যাম্পের পক্ষ থেকে সতর্কতামূলক এ মাইকিং করা হয়।
সীমান্তবর্তী সাধারণ জনগণকে সতর্ক করে বিজিবির পক্ষ থেকে মাইকিং করে বলা হয়, ‘ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ সদস্যরা সীমান্তের নিকটবর্তী বাংলাদেশি অসামরিক ব্যক্তিদের লক্ষ্য করে গুলি চালাতে পারে। বাংলাদেশি জনসাধারণকে সীমান্ত এলাকায় না যাওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে।’
বিজিবির মহেশপুর-৫৮ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এইচ এম সালাহউদ্দিন চৌধুরী বলেন, মাইকিংয়ের বিষয়টা আমাদের রুটিন কার্যক্রমের অংশ।
আরএ