দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

পিরোজপুরের নেছারাবাদে যাত্রীবাহী বাসের ধাক্কায় দুইজন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে্ন। রোববার (৯ জুন) সকালে নেছারাবাদ-বরিশাল মহাসড়কের কুনিয়ারি বেইলি ব্রীজের কাছে এ দুর্ঘটনা ঘটে বলে জানান নেছারাবাদ থানার উপ-পরিদর্শক মো. পনির খান।
নিহতরা হলেন জেলার নেছারাবাদ উপজেলার জগন্নাথকাঠি গ্রামের শহিদুল ইসলামে পুত্র মো. সাকিল ইসলাম (৩০) ও একই এলাকার ফজলুল করিমের পুত্র মো. সাইফুল। তারা দুই জনে মোটরসাইকেল করে বরিশালের উদ্দেশে যাচ্ছিলেন।
স্থানীয় প্রত্যক্ষদর্শী মো. বাদশা মিয়া জানান, মোটরসাইকেলে করে সাকিল ও সাইফুল নেছারাবাদ- বরিশাল সড়কের কুনিয়ারি বেইলি ব্রীজের উপর উঠলে সামনে থেকে একটি দ্রুতগামী যাত্রীবাহী বাস স্বজোড়ে ধাক্কা দিয়ে মটরসাইকেল সহ তাদের পিসে দেয়।
এ সময় স্থানীয় জনগণ বাস ড্রাইভারকে বাসটি থামতে বললেও ড্রাইভার তা না শুনে তাদেরকে পিসে ব্রীজ থেকে অনেকদূর নিয়ে যায়। পরে স্থানীরা আহতদের উদ্ধার করে নেছারাবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
স্থানীয় সান্টু সিকদার জানান, নেছারাবাদ-বরিশাল সড়কের চলাচল করা বেশিরভাগ বাসগুলো বরিশাল থেকে আসার সময় পথে থেমে থেমে যাত্রী তোলে। পরে টাইম রক্ষার জন্য নেছারাবাদের কাছাকাছি এসে বেপরোয়া গতিতে বাস চালায়। একারণে এ সড়কে প্রায়ই সড়ক দুর্ঘটনা ঘটে।
নেছারাবাদ স্বাস্থ কমপ্লেক্সের কর্তব্যরত ডা. শাহারুখ মল্লিক জানান, হাসপাতালে আনার পূর্বেই ওই দুইজনের মৃত্যু হয়েছে।
নেছারাবাদ থানার উপ-পরিদর্শক মো. পনির খান জানান, সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছে। ঘাতক বাসটি জব্দসহ ড্রাইভারকে আটক করা হয়েছে।
এম