দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

খাগড়াছড়ির পানছড়িতে প্রতিপক্ষের গুলিতে নিহত ইউপিডিএফ সমর্থক বরুণ বিকাশ চাকমা'র (৫৫) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রবিবার (৯ জুন) সকালে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য মরদেহ খাগড়াছড়ি সদর হাসপাতালে প্রেরণ করার কথা জানিয়েছেন পানছড়ি থানার ওসি মো. শফিউল আজম। তবে এই ঘটনায় এখন পর্যন্ত কোন মামলা হয়নি।
শনিবার রাত আনুমানিক ৯টার দিকে পানছড়ির দূর্গম দুদুকছড়ার হাতিমারা নামক এলাকা বাসায় ঢুকে ৩/৪জন অস্ত্রধারী বরুণ বিকাশ চাকমাকে গুলি করে হত্যা করে।
নিহত ব্যক্তি আঞ্চলিক সংগঠন ইউপিডিএফ প্রসীত গ্রুপের সমর্থক ছিলেন। ঘটনার জন্য জনসংহতি সমিতি সন্তু গ্রুপকে দায়ী করেছে সংগঠনটি।
এম