• লাইভ টিভি
  • জাতীয় নির্বাচন ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
শুক্রবার, ১৫ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
শুক্রবার, ১৫ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • ঢাকা
  • গাজীপুর
  • কালিয়াকৈর

গাজীপুরে ছাত্রলীগ নেতাকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

এম নজরুল ইসলাম গাজীপুর থেকে
  ০৭ জুন ২০২৪, ০৭:৪৯

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ফাইল ছবি
ফাইল ছবি

গাজীপুরের কালিয়াকৈরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে জাতির পিতা বঙ্গবন্ধু কলেজ শাখা ছাত্রলীগ ও পৌর ছাত্রলীগের দ্বন্ধের জেরে খুন হয়েছেন এক কলেজ ছাত্র। এসময় আরেক শিক্ষার্থী আহত হয়েছেন। এরা দুজনই জাতির পিতা বঙ্গবন্ধু কলেজ শাখার ছাত্রলীগ নেতা।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

বৃহস্পতিবার (৬ জুন) দুপুরে উপজেলার চন্দ্রা এলাকার ডাইনকিনি সড়কে শাহ মখদুম মার্কেটের সামনে প্রকাশ্যে কালিয়াকৈর পৌর ছাত্রলীগের সভাপতি ও তার সহযোগীরা ঐ দুই শিক্ষার্থীকে পিটিয়ে ও কুপিয়ে আহত করে। পরে একজনের মুত্যু হয়।

নিহত শিক্ষার্থীর নাম মো. আল আমিন হোসাইন (১৯)। তিনি কালিয়াকৈর উপজেলার বরিয়াবহ গ্রামের মো. মোতালেব মিয়ার ছেলে। তিনি জাতির পিতা বঙ্গবন্ধু কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাশ করেছেন এবং স্নাতক প্রথম বর্ষে ভর্তির অপেক্ষায় ছিলেন। তিনি কলেজের দ্বাদশ শ্রেণী শাখা ছাত্রলীগের সভাপতি ছিলেন। আল আমীন পিতা মাতার একমাত্র ছেলে। একমাত্র ছেলেকে হারিয়ে পিতা মোতালেব হোসেন ও নিহত আলামিনের মা বাকরুদ্ধ হয়ে গেছেন।

আহত শিক্ষার্থীর নাম কামরুল ইসলাম (১৯)। তিনি কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র।

বিষয়টি নিশ্চিত করেছেন, কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এএফএম নাসিম।

তিনি আরো জানান, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনাটি তদন্ত করা হচ্ছে।

কলেজের শিক্ষক আব্দুর রাজ্জাক জানান, সারাদেশে কলেজে র‌্যাগ ডে অনুষ্ঠান আয়োজনে আদালতের নিষেধাজ্ঞা রয়েছে। তারপরেও কলেজে বুধবার বিদায় অনুষ্ঠানের নাম করে র‌্যাগ ডে আয়োজন করা হয়। অনুষ্ঠানে খাবার নিয়ে দুই গ্রুপের মধ্যে বাত বিতন্ডার সৃষ্টি হয়। এসময় মাইকে ঘোষণা দিয়ে ছাত্রীদের চলে যেতে বলা হয়। পরে পরিস্থিতি শান্ত করতে না পেরে দায়িত্বরত শিক্ষকরা ৯৯৯ নাম্বারে ফোন করে পুলিশের সহায়তায় পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন।

পুলিশ ও শিক্ষার্থীরা জানায়, কালিয়াকৈর উপজেলার চন্দ্রা এলাকার জাতির পিতা বঙ্গবন্ধু সরকারি কলেজের দ্বিতীয় বর্ষের (ইন্টারমিডিয়েট) শিক্ষার্থীদের বিদায় উপলক্ষে কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আজাদ কামাল সোহানের নেতৃত্বে বুধবার কলেজ ক্যাম্পাসে র‌্যাগ ডে অনুষ্ঠানের আয়োজন করে। ওই অনুষ্ঠানে দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী এবং ডিগ্রির শিক্ষার্থীদের সঙ্গে তুচ্ছ বিষয় নিয়ে বাক বিতন্ডার সৃষ্টি হয়। এ নিয়ে দুই গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনাও ঘটে। সেই ঘটনাকে কেন্দ্র করে পৌর ছাত্রলীগ এবং কলেজ শাখা ছাত্রলীগের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি হয়।

কয়েকটি সূত্র জানায়, বুধবারের ঘটনার জের ধরে বৃহস্পতিবার দুপুরে পৌর ছাত্রলীগের সভাপতি ও কলেজের ডিগ্রী তৃতীয় বর্ষের শিক্ষার্থী ইমন খান, তার সহযোগী সাকিব হৃদয়, আকাশ ও হাসান সহ ১০-১২ জন শিক্ষার্থী কলেজ ক্যাম্পাসের বাইরে কলেজের পশ্চিম পাশে ডাইনকিনি সড়কে শাহ মখদুম মার্কেটের সামনে নিহত শিক্ষার্থী আল আমিন ও আহত শিক্ষার্থী কামরুলকে দেখতে পেয়ে ধাওয়া করে। পরে তাদেরকে পিটিয়ে ও কুপিয়ে জখম করে। স্থানীয়রা উদ্ধারকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক আল আমিনকে মৃত ঘোষণা করেন।

অপর একটি সূত্রের দাবি, বুধবারের ঘটনাটি মিমাংসার কথা বলে, বৃহস্পতিবার সকাল দশটার দিকে সময় নির্ধারণ করা হয়। সে অনুযায়ী নিহত আলামিন ও কামরুলসহ আরো অনেকেই কলেজের পাশেই মোকদম প্লাজার সামনে যায়। পরে পৌর ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক হাসান ও পৌর ছাত্রলীগের সভাপতি ইমন খানের নেতৃত্বে ২০-২৫ জনের একটি দল হকিস্টিক রামদা,ছুরি দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। এ সময় আলামিন ও কামরুলকে এলোপাথাড়ি পিটিয়ে ও কুপিয়ে গুরুতর আহত করা হয়।

প্রত্যক্ষদর্শী, নর সুন্দর রামকৃষ্ণ সাংবাদিকদের বলেন, চিৎকারের ডাক শুনে আমি আমার দোকান থেকে বের হতেই আল আমীন রক্তাক্ত অবস্থায় আমার ওপরে এসে পড়ে যায় এবং সে প্রাণে বাঁচতে গলির ভিতরে দৌড় দিলে সেখানে গিয়ে হামলাকারীরা তাকে উপর্যপরি আঘাত করে। আরেক প্রত্যক্ষদর্শী পান ব্যবসায়ী শুভ সাহা সাংবাদিকদের বলেন, ২০ থেকে ২৫ জনের একটি দল হকিস্টিক রাম দা ছুরি নিয়ে ধাওয়া করলে ভয়ে আমি দোকান থেকে দৌড়ে পালিয়ে যাই।

জাতির পিতা বঙ্গবন্ধু কলেজের অধ্যক্ষ সুফিয়া বেগম বলেন, বুধবার শিক্ষার্থীদের আবেদনের ভিত্তিতে তাদের বিদায়ী অনুষ্ঠান করার অনুমতি দেওয়া হয়েছিল কোন ধরনের র‌্যাগ ডে পালনের অনুমতি দেওয়া হয়নি। সেই অনুষ্ঠানে কলেজের বেশ প্রয়োজন শিক্ষককে দায়িত্ব দেওয়া হয়েছিল। অনুষ্ঠানে কিছু অনাকাঙ্খিত ঘটনা ঘটেছে। ওই ঘটনার জের ধরেই আজকে একটি পক্ষের হামলায় কলেজের একজন ছাত্রকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয়েছে।

কালিয়াকৈর থানার অফিসার ইনচার্জ (ওসি)এ এফ এম নাসিম বলেন, কালিয়াকৈর উপজেলার জাতির পিতা বঙ্গবন্ধু সরকারি কলেজের দ্বাদশ শ্রেণীর বিদায় অনুষ্ঠানকে কেন্দ্র করে গত বুধবার ছাত্রলীগের দুই গ্রুপে মারামারি হয়। ওই মারামারির ঘটনায় বৃহস্পতিবার দুপুরে সমাধান করার কথা ছিল। এরই সূত্র ধরে এই হতাহতের ঘটনা ঘটেছে। এলাকাবাসী আহত দুই জনকে উদ্ধার করে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আল আমিনকে মৃত ঘোষণা করেন। আহত কামরুল ইসলামকে গুরুতর অবস্থায় মির্জাপুর কুমুদিনী হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

তিনি আরো জানান, ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে পুলিশের একাধিককাজ করছে।

এফএইচ

  • ছাত্রলীগ নেতা
  • কুপিয়ে হত্যা
  • সারাদেশ
এ সম্পর্কিত আরও খবর
কুমিল্লায় পুকুরে ভাসছিল শিশু দুই বোনের মরদেহ
কুমিল্লায় পুকুরে ভাসছিল শিশু দুই বোনের মরদেহ
দোকানে ঢুকে কর্মচারীকে কুপিয়ে হত্যা, অভিযুক্ত আটক
দোকানে ঢুকে কর্মচারীকে কুপিয়ে হত্যা, অভিযুক্ত আটক
উৎসবমুখর পরিবেশে সারাদেশে উদযাপিত হচ্ছে বড়দিন
উৎসবমুখর পরিবেশে সারাদেশে উদযাপিত হচ্ছে বড়দিন
নরসিংদীতে মাকে কুপিয়ে হত্যা, ছেলে গ্রেপ্তার 
নরসিংদীতে মাকে কুপিয়ে হত্যা, ছেলে গ্রেপ্তার 
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।