দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

পিরোজপুরের মঠবাড়িয়ায় বাকীতে সিগারেট না দেওয়ায় ক্ষিপ্ত হয়ে হামলায় আহত দোকান মালিক ফারুক ভূইয়া চিকিৎসাধীণ অবস্থায় মারা গেছে। বৃহস্পতিবার (৬ জুন) আহত দোকান মালিক ফারুক ভূইয়া বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় এবং গত শুক্রবার (৩১ মে) রাতে পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলার সাপলেজা ইউনিয়নের চড়কগাছিয়া আশ্রয়ন প্রকল্প এলাকায় এ হামলার ঘটনা ঘটে বলে জানান মঠবাড়িয়া থানার ওসি মো. শফিকুল ইসলাম। নিহত ফারুক ভূইয়া (৩০) পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলার সাপলেজা ইউনিয়নের চড়কগাছিয়া আশ্রয়ন প্রকল্প এলাকার মৃত নুরু ভূইয়ার পুত্র।
নিহতের স্ত্রী রিজিয়া বেগম জানান, জেলার মঠবাড়িয়া উপজেলার সাপলেজা ইউনিয়নের চড়কগাছিয়া আশ্রয়ন প্রকল্প এলাকার পূর্ব পাশে তার স্বামী ফারুক ভূইয়ার চায়ের দোকান চালাতো। গত শুক্রবার (৩১ মে) রাতে দোকান বন্ধ করে বাড়ি ফেরার স্থানীয় শাওন হাওলাদার, শাহিন ও সুমন তার স্বামীর কাছে বাকীতে সিগারেট নিতে চায়। এ সময় তার স্বামী তাদের কাছে আগের পাওনা ১৪০০ টাকা চায় এবং বাকীতে সিগারেট দিতে না চাইলে এতে ক্ষিপ্ত হয়ে শাওন হাওলাদার, শাহিন ও সুমন তার স্বামীর উপর লোহার রড় দিয়ে হামলা চালায়। এতে তার স্বামী ফারুক ভূইয়া গুরুত্বর আহত হলে স্থানীরা তাকে উদ্ধার করে প্রথম মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গিলে উন্নত চিকিৎসার জন্য সেখানের চিকিৎসক তার স্বামীকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজে প্রেরণ করে। সেখানে চিকিৎসাধীন থাকা অবস্থায় বৃহস্পতিবার সকালে ফারুক ভূইয়া মারা যায়। মঠবাড়িয়া থানার ওসি মো: শফিকুল ইসলাম জানান, বাকীতে সিগারেট না দেওয়ায় ক্ষিপ্ত হয়ে দোকান মালিকের উপরে এ হামলা হয়েছে। ৩১ মে রাতে এ হামলার ঘটনার পরে ৪ জনু ফারুক ভূইয়ার স্ত্রী রিজিয়া বেগম তিন জনকে আসামী করে মঠবাড়িয়া থানায় একটি মামলা দায়ের করে। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের জন্য অভিযান চালাচ্ছে পুলিশ।
এম