দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

পিরোজপুরের নাজিরপুর উপজেলায় দুই রোহিঙ্গা যুবককে আটক করেছে পুলিশ। রোববার (২২ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার চিথলিয়া এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলো- কক্সবাজারের উখিয়া উপজেলার জি-ক্যাম্প ১৪ ট্যাংকখালী হাকিমপাড়া এলাকার আনোয়ার আলীর ছেলে রোহিঙ্গা মনির আলম (৪০) ও একই ক্যাম্পের জাহিদ হোসেনের ছেলে মো. শফিক (২১)।
রাত ৮টায় এ বিষয়টি নিশ্চিত করেছেন পিরোজপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাসরিন জাহান। তিনি বলেন, তারা কি উদ্দেশে আসছে বা কারা এনেছে সে বিষয় এখনও নিশ্চিত করা যাচ্ছে না। তবে বিস্তারিত বিষয় খতিয়ে দেখা হচ্ছে।
আরএ