দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বগুড়ার সারিয়াকান্দিতে প্রেমের জেরে স্বামী আশিক মিয়াকে হত্যার দায়ে স্ত্রী মিনা বেগমকে যাবজ্জীবন ও তার প্রেমিকসহ ৩ আসামিকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে আদালত।
মঙ্গলবার (৪ জুন) বিকেলে বগুড়ার প্রথম অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক হাবিবা মণ্ডল এ রায় দেন।
একই সঙ্গে স্ত্রী মিনা বেগমকে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও দুই বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- মিনা বেগমের প্রেমিক শিবলু, তার বন্ধু শান্ত মিয়া ও নাঈম। রায় ঘোষণার সময় আসামিরা এজলাসে ছিলেন। পরে তাদের বগুড়া জেলা কারাগারে নেওয়া হয়।
রায় প্রসঙ্গে রাষ্ট্রপক্ষের আইনজীবী আব্দুর রাজ্জাক খান জানান, আসামি শিবলুর সঙ্গে অটোরিকশা চালক আশিক মিয়ার স্ত্রী মিনা বেগমের পরকীয়ার সম্পর্ক ছিল। ২০২০ সালের অক্টোবর মাসে পূর্ব পরিকল্পিতভাবে আসামিরা নিহত আশিককে ডেকে নিয়ে শ্বাসরোধ এবং গোপণাঙ্গে আঘাত করে হত্যার পর এসিড দিয়ে মুখ পুড়িয়ে বাঙালি নদীতে লাশ ফেলে দিয়েছিল। এরপর তার ইজিবাইক নিয়ে পালিয়ে যায় আসামিরা। মামলার বিচারকার্য শেষে মঙ্গলবার আদালত দৃষ্টান্তমূলক এই রায় দেন। এতে খুশি মামলার বাদীপক্ষরাও।
আরএ