দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ঝালকাঠির সদর উপজেলার বিনয়কাঠী ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহ্বায়ক তৌহিদুল সিকদারের হত্যার বিচার দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।
মঙ্গলবার (৪ জুন) বেলা ১১টায় ঝালকাঠি প্রেসক্লাবের সামনের সড়কে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এসময় নিহত তৌহিদুলের পরিবারের সদস্যরাও উপস্থিত ছিলেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন- বিনয়কাঠি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সাইফুল ইসলাম খান, সাবেক ছাত্রলীগ নেতা কাজী সাইফুল ইসলাম, নিহত তৌহিদুলের মা মাহমুদা বেগম, স্ত্রী নুরুন্নাহার বেগম, ছেলে নাহিয়ান সিকদার, বোন জিনাত আফরিন ও হেনা বেগম।
নিহতের মা মাহমুদা বেগম কান্নাজড়িত কন্ঠে বলেন, আসামিদের ভয়ে আমরা এলাকায় থাকতে পারছি না। একজন মুক্তিযোদ্ধার স্ত্রী হিসেবে আমি প্রধানমন্ত্রীর নিকট আমার ছেলে হত্যার বিচার চাই।
উল্লেখ্য, ২০১৫ সালের ৪ জুন যুবলীগ নেতা তৌহিদুল সিকদারকে রাজনৈতিক বিরোধে কুপিয়ে নৃশংসভাবে হত্যা করে তার প্রতিপক্ষরা। এ ঘটনায় হত্যাকাণ্ডের দুই দিন পর (৬ জুন) তৌহিদুল সিকদারের স্ত্রী নুরুন্নাহার বাদী হয়ে উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শওকত সিকদারসহ ২১ জনকে আসামি করে মামলা দায়ের করেন। বর্তমানে আসামিরা সব জামিনে রয়েছেন।
আরএ