দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

গাজীপুরের কালিয়াকৈরে একটি মৎস্য খামারের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।
শনিবার (১ জুন) সকালে উপজেলার গাবতলী টানপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলো, কালিয়াকৈর উপজেলার গাবতলী টানপাড়া এলাকার আব্দুল লতিফের ছেলে তানজিম হোসেন (৮)ও একই উপজেলার কান্দাপাড়া এলাকার মনির হোসেনের ছেলে বায়েজিদ হোসেন (৭)। তারা সম্পর্কে দুজনে মামাতো-ফুফাতো ভাই।
এলাকাবাসী, নিহতদের পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, গত শুক্রবার শিশু বায়েজিদ কালিয়াকৈর উপজেলার গাবতলী টানপাড়া এলাকায় তার নানা বাড়ি আব্দুর রাজ্জাকের বাড়িতে বেড়াতে আসে। শনিবার সকাল ৯টার দিকে সে ও তার মামাতো ভাই তানজিম বাড়ির উঠানে খেলছিল। ওই খেলার ছলে সবার অগোচরে তারা দুজন পাশের সিদ্দীক হোসেনের মৎস্য খামারের পানিতে গোসল করতে নামে। কিন্তু ওই মৎস্য খামারের পানির গভীরতা বেশি থাকায় তারা দুজনে পানিতে ডুবে নিখোঁজ হয়। পরে অনেক খোঁজাখুজি করে তাদের না পেয়ে পাশে ওই মৎস্য খামারের পানিতে নামেন স্বজন ও এলাকাবাসী। খোঁজাখুজির একপর্য়ায়ে নিখোঁজের ৫ ঘণ্টার পর বেলা ২টার দিকে ওই মৎস্য খামার থেকে বায়েজিদ ও তানজিমকে উদ্ধার করা হয়। সেখান থেকে তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক বায়েজিদ ও তানজিমকে মৃত ঘোষণা করেন। তাদের মৃত্যুর খবরে স্বজনদের আর্তচিৎকারে আকাশ ভারী হয়ে ওঠে। অপরদিকে ওই শিশুদের মৃত্যুর খবর মুহূর্তের মধ্যেই ছড়িয়ে পড়লে এলাকায় শোকের ছায়া নেমে আসে।
স্থানীয় ইউপি সদস্য (মেম্বার) আমিনুল ইসলাম জানান, হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক শিশু দুটোকে মৃত্যু ঘোষণা করলে তাদের লাশ নিজ নিজ এলাকায় নিয়ে যান স্বজনরা।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এফ এম নাসিম বিষয়টি নিশ্চিত করে জানান, বিকেলে জানাযা নামাজ শেষে তাদের পারিবারিক কবরস্থানে দাফন সম্পূর্ণ করা হয়।
কে