দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বৈশ্বিক পুষ্টিতে দুধ অপরিহার্য,এই প্রতিপাদ্য নিয়ে জয়পুরহাটে বিশ্ব দুগ্ধ দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১ জুন) ১১ টায় জেলা প্রাণী সম্পদ অফিস চত্বরে জেলা প্রাণী সম্পদ দপ্তরের আয়োজনে র্যালী বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে আলোচনা সভা ও সচেতনতা মূলক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক তৃপ্তি কণা মন্ডল এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন জয়পুরহাট ১ আসনের সংসদ সদস্য এ্যাড. সামছুল আলম দুদু।
বিশেষ অতিথির বক্তব্য দেন সহকারি পুলিশ সুপার আফজালুর ইসলাম, জেলা আওয়ামী লীগের সভাপতি আরিফুর রহমান রকেট, জেলা মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার আমজাদ হোসেন, জেলা প্রাণী সম্পদ অফিসার ডাঃ মহির উদ্দিন, সদর উপজেলা প্রাণী সম্পদ অফিসার ডাঃ জিয়াউর রহমান, জয়পুরহাট ডেইরী ফারমার্স এ্যাসোসিয়েশন এর সভাপতি সাদমান আলিফ মিম রায়হান জয় অন্যরা।
অনুষ্ঠান শেষে শিশু কিশোরদের চিত্রাংকন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
এম