দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নড়াইলের নড়াগাতিতে আনিচ শেখ (৩৮) নামে একজনকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (৩১ মে) রাত ৮টার দিকে খুলনায় নেওয়ার পথে তার মৃত্যু হয়।
সে কলাবাড়িয়া গ্রামের মোশারফ শেখের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, নড়াগাতি থানার কলাবাড়িয়া গ্রামে আবেদ শেখ, রিপন শেখ এবং জুলফিকার শেখ ও সোহেল মেম্বার গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে এলাকার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দ্বন্দ্ব চলে আসছিল।
এর জের ধরে আনিচ শেখ শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে বাড়ি থেকে বের হয়ে পার্শ্ববর্তী জিন্নাতের মুদি দোকানে যান। কিছু সময় পর দোকান থেকে বের হয়ে বাড়ির পথে হাঁটা শুরু করলে ১০/১৫ জনের একদল দুর্বৃত্ত তাকে ধাওয়া করে। জীবন বাঁচাতে দৌঁড়ে বাড়ির পাশে টুকু মোল্লার ইটভাটায় পৌঁছালে দুর্বৃত্তরা তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর যখম করে। স্থানীয়রা উদ্ধার করে খুলনা মেডিকেলে নেওয়ার পথে আনিচের মৃত্যু হয়। নিহত আনিচ শেখ সোহেল মেম্বারের ছোট ভাই।
নিহতের লাশ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ওসিকার শেখ নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
নড়াগাতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এই ঘটনায় এখন পর্যন্ত কেউ কোনো অভিযোগ করেনি। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। হত্যাকারীদের খুঁজে বের করে আইনের আওতায় আনাতে পুলিশ কাজ করছে।
এফএইচ