দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার বালুচর ইউনিয়নের মোল্লাকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোটার ও এজেন্ট না থাকায় সময়মতো ভোট শুরু হয়নি।
বুধবার (২৯ মে) সকাল ৮টায় কেন্দ্র ঘুরে দেখা গেছে, বিদ্যালয়ের সকাল সাড়ে ৮টা পর্যন্ত প্রতিটি ভোটকক্ষ ছিল ফাঁকা। কেন্দ্রে ছিল না ভোটারদের চিরচেনা লাইনও। কেন্দ্রে এজেন্ট ও ভোটার না থাকাতে ভোট শুরু হতে দেরি হয়। প্রথম ভোট পড়ে ৮টা ৪৫ মিনিটে।
কেন্দ্রের প্রিজাইডিং অফিসার মো. লুৎফর রহমান জানান, আমরা ভোট গ্রহণের জন্য সব প্রস্তুতি নিয়ে এসেছি। কিন্তু কেন্দ্রে কোনো ভোটার ও এজেন্ট দেরিতে আসায় ভোট দেরিতে শুরু হয়।
তৃতীয় ধাপের ষষ্ঠ উপজেলা নির্বাচনে এই কেন্দ্রে মোট ভোটার রয়েছেন ৩,৮৯৪ জন।
আরএ