দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

গাজীপুরের কালিয়াকৈরে কাভার্ড ভ্যান চাপায় ব্যাটারি চালিত অটোরিকশার যাত্রী, এক পোশাক শ্রমিক নিহত হয়েছেন। এঘটনায় আরও পাঁচজন আহত হয়েছেন।
মঙ্গলবার (২৮ মে) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার চাপাইর ব্রিজের পশ্চিম পাশে কালিয়াকৈর-মাওনা আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত পোশাক শ্রমিক মীর আলম (৪০) টাঙ্গাইল জেলার মির্জাপুর উপজেলার আজগনা গ্রামের মীর মুসার ছেলে। তিনি স্থানীয় একটি গার্মেন্টস কারখানায় কাজ করতেন। তাৎক্ষণিকভাবে আহতদের নাম পরিচয় জানা যায়নি।
কালিয়াকৈর থানার উপ-পরিদর্শক ফেন্সী বিশ্বাস জুয়েল জানান, মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে একটি কাভার্ডভ্যান কালিয়াকৈর থেকে মাওনার দিকে যাচ্ছিল। এসময় অপরদিক থেকে আসা একটি ব্যাটারি চালিত অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার যাত্রী মীর আলিম নিহত ও পাঁচ যাত্রী আহত হন। আহতদের উদ্ধার করে ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে। এঘটনায় কাভার্ডভ্যানটি আটক করা গেলেও চালক পালিয়ে গেছে। নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।