দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

শেরপুরের ঝিনাইগাতীতে দ্বিতীয় শ্রেণিতে পড়ুয়া আদিবাসী এক শিশুকে ধর্ষণের দায়ে ধর্ষক কিশোর ফাহিমকে (১৩) গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (২৮মে) দুপুরে উপজেলার কাংশা ইউনিয়নের উত্তর গান্ধিগাঁও গ্রামে এ ঘটনা ঘটে। গ্রেপ্তার কিশোর একই ইউনিয়নের হালচাটি গ্রামের এরশাদ আলীর ছেলে।
ভিকটিমের পরিবার ও থানার সুত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুরে শিশুটি বাড়ীর পাশে খেলা করছিল। ফাহিম তাকে নানা প্রলোভন দেখিয়ে গজনী অবকাশ রোডের লেবার মোড় নামক এলাকার গভীর জঙ্গলে নিয়ে ধর্ষণ করে ছেড়ে দেয়। পরে ধর্ষিতা শিশুটি বাড়ীতে গিয়ে তার দাদীকে বিষয়টি বলার পর ধর্ষিতার দাদি থানায় খবর দেয়।
খবর পেয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বছির আহমেদ বাদল দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য এসআই তনু নন্দন রুরামকে ঘটনাস্থলে পাঠায়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ধর্ষক ফাহিম পালিয়ে যায়। পরে পুলিশ ফাহিমের বাবার সহযোগিতায় ফাহিমকে গ্রেপ্তার করে।
পরে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বছির আহমেদ বাদল ঘটনাস্থলে গিয়ে ভিকটিমকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণসহ আলামত সংগ্রহ করে। শিশুটির বাবা-মা ঢাকায় অবস্থান করায় তার দাদি বাদী হয়ে থানায় ধর্ষণের দায়ে মামলার প্রস্তুতি নিচ্ছে।
এ ব্যাপারে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বছির আহমেদ বাদল সত্যতা নিশ্চিত করে জানান, ধর্ষণের খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে গিয়ে আলামত উদ্ধার করা হয় এবং ধর্ষক ফাহিমকে গ্রেপ্তার করা হয়, মামলা প্রক্রীয়াধীন রয়েছে বলেও জানান তিনি।
এফএইচ