দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের ৩য় ধাপের উপজেলা নির্বাচনের মানিকগঞ্জ সদর এবং সাটুরিয়া উপজেলায় ১৭০টি ভোট কেন্দ্রে ইভিএমসহ অন্যান্য সরঞ্জাম বিতরণ করা হয়।
মঙ্গলবার (২৮ মে) সকাল থেকে দুটি উপজেলার প্রত্যেকটি ভোট কেন্দ্রে ইভিএমের সরঞ্জাম পাঠানো হয়।
মানিকগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার ও সহকারি রিটার্নিং কর্মকর্তা লিটন ঢালী জানান, প্রত্যেক ভোট কেন্দ্রের একজন প্রিজাইডিং অফিসার, ২ জন সহকারী প্রিজাইডিং অফিসার, দুইজন ভোটগ্রহণ কর্মকর্তা, আনসার সদস্য এবং পুলিশ সদস্যরা কড়া নিরাপত্তায় নিজ নিজ কেন্দ্রে সরঞ্জাম নিয়ে যায়।
জেলা নির্বাচন কর্মকর্তা মো. আমিনুর রহমান জানান, নির্বাচনের সরঞ্জাম বিতরণ করা হয়েছে। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য সব প্রস্তুতি নেওয়া হয়েছে।
আরএ