দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

খাগড়াছড়িতে ঘূর্ণিঝড় রিমালার প্রভাবে গতকাল সন্ধ্যা থেকে বৃষ্টি হচ্ছে। ভারি বৃষ্টির কারণে জেলা সদরের বেশ কয়েকটি এলাকা প্লাবিত হয়েছে। চেঙ্গীনদী ও মাইনীনদীতে বিপদসীমার কাছাকাছি দিয়ে পানি প্রবাহিত হচ্ছে।
মুসলিমপাড়া, গঞ্জপাড়াসহ কয়েকটি নিচু এলাকায় পানি উঠেছে। বৃষ্টি অব্যাহত থাকলে আরো বেশ কিছু এলাকা প্লাবিত হওযার আশংকা রয়েছে। ইতিমধে পৌর শহরে ১০টি আশ্রয় কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে।
এদিকে গতকাল রাত সাড়ে ১০ টার দিকে বাতাসে আলুটিলায় সড়কে ভেঙ্গে পড়া গাছ কাটার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রাসেল (২১) নামে এক ফায়ার সার্ভিস কর্মীর মৃত্যু হয়েছে।
এম