দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

দুর্ঘটনারোধে সুনামগঞ্জে ‘নো হেলমেট নো ফুয়েল’ অভিযান শুরু করেছে জেলা পুলিশ। পাশাপাশি জনসচেতনতা বাড়াতে চালানো হয় প্রচার প্রচারণা। বুধবার (২২ মে) সকাল পৌর শহরের হাজীপাড়া পয়েন্ট থেকে শুরু হয় এই অভিযান। চলবে সারাদিন।
সেই সাথে প্রথম দিনের এই অভিযানে ইতিমধ্যে ৩০টি মোটরসাইকেল চালকদের হেলমেট না থাকায় আটক করা হয়। পাশাপাশি যে স্থানে অভিযান পরিচালনা করা হয় সেখানেই পুলিশের সহযোগিতায় একটি হেলমেটের দোকান বসানো হয়। যারা হেলমেট বিহীন মোটরসাইকেল চালাচ্ছিলেন, তারা সেখান থেকেই স্বল্পমূল্যে হেলমেট কিনলে জেলা পুলিশ তাদের সেই হেলমেট পড়িয়ে ছেড়ে দেয়। সেই সাথে সব সময় হেলমেট পরে মোটরসাইকেল চালানোর অনুরোধ জানান।
সুনামগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি খালেদ চৌধুরী বলেন, ‘সুনামগঞ্জে প্রতিনিয়ত দুর্ঘটনায় হতাহতের সংখ্যা বাড়ছে। আর তার মধ্যে মোটরসাইকেল দুর্ঘটনাই বেশি হচ্ছে।
এ ধরণের দুর্ঘটনারোধে জেলায় থাকা পেট্রলপাম্পে হেলমেট পরিহিত অবস্থায় না থাকলে কোন মোটরসাইকেলে যেন তেল বিক্রি করা না হয়, তার নির্দেশনা দেয়া হয়েছে। আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।
এম